যোজনী: কোনো মৌল যতটি অক্সিজেন পরমানুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে দ্বিগুণ করলে ঐ মৌলের যোজনী পাওয়া যায়।
কার্বন পরমাণু ২টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়।তাই সহজ কথায় কার্বন পরমাণুর যোজনী ২×২=৪।
অন্যভাবে,
যোজনী হলো কোনো পরমাণুর শেষ কক্ষপথে বিজোড় ইলেক্ট্রন সংখ্যা।
Cএর ইলেকট্রন বিন্যাস:
1s^2 2s^2 2px^1 2py^1 2pz^0
এখানে ২ নং অরবটালে ২টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান(2px^1 2py^1)।তাই স্বাভাবিক অবস্থায় কার্বন এর যোজনী 2।
কিন্তু উত্তেজিত (excited) অবস্থায় কার্বন এর ইলেক্ট্রন বিন্যাস :
C(6):1s22s12px12py12pz1C(6):1s22s12px12py12pz1.
এখানে বিজোড় ইলেকট্রন 4 টি।তাই যোজনী ও 4।
(CO2 গঠনের সময় C excited অবস্থায় থাকে)।








